বিজ্ঞাপন
৩০০ x ২৫০
৩০০ x ২৫০
৩০০ x ২৫০
৩০০ x ২৫০
শনিবার, ১১ জুলাই ২০২৬

মোরেলগঞ্জে নতুন ওসি শহীদুল্লাহ: মাদক ও চোরাচালানের বিরুদ্ধে কঠোর বার্তা

 


বাগেরহাটের মোরেলগঞ্জ থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব নিয়েছেন মো. শহীদুল্লাহ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) তিনি আনুষ্ঠানিকভাবে থানার দায়িত্ব গ্রহণ করেন।

মোরেলগঞ্জ থানায় যোগদানের আগে মো. শহীদুল্লাহ খুলনা জেলার তেরখাদা থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি বাগেরহাটের শরণখোলা থানারও ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্বে ছিলেন।

দায়িত্ব গ্রহণের পর নবাগত ওসি মো. শহীদুল্লাহ জানান, মোরেলগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত করা তাঁর অন্যতম প্রধান অগ্রাধিকার। নদীবেষ্টিত ও উপকূলীয় এ এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে।

তিনি বলেন, মাদক, চোরাচালানসহ সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নেওয়া হবে। পাশাপাশি অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন।

নতুন ওসি দায়িত্ব পালনে মোরেলগঞ্জবাসীর সহযোগিতা কামনা করে বলেন, পুলিশের সঙ্গে জনগণের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তোলা সম্ভব।

৯৭০ x ৯০ ফুটার পূর্ববর্তী বিজ্ঞাপন