বিজ্ঞাপন
৩০০ x ২৫০
৩০০ x ২৫০
৩০০ x ২৫০
৩০০ x ২৫০
শনিবার, ১১ জুলাই ২০২৬

মোরেলগঞ্জে ৪২ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা

 

বাগেরহাটের মোরেলগঞ্জে ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ৪২ জন শিক্ষার্থীকে ক্রেস্ট, সনদপত্র ও বৃত্তির অর্থ প্রদান করা হয়েছে। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে মোরেলগঞ্জ মডেল একাডেমির উদ্যোগে শনিবার (৮ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকাল ১০টায় শুরু হওয়া অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের পাশাপাশি শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে পুরো আয়োজনটি উৎসবমুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আলীম। বিশেষ অতিথি ছিলেন মোরেলগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম।

পুলিশ কর্মকর্তা (অব.) আলহাজ্ব মো. সুলতান আহম্মেদ ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা শাহাদাৎ হোসাইন, বিএনপি নেতা ফারুক হোসেন সামাদ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হোসনে আরা হাসি, ছবির আহম্মেদ আখন্দ, শিক্ষক মেরাজুল ইসলাম খসরু, শিক্ষক মিজানুর রহমান, শহিদুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের স্বীকৃতি তাদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি পড়াশোনায় আরও মনোযোগী হতে উৎসাহিত করে। একই সঙ্গে অন্য শিক্ষার্থীদের মধ্যেও ভালো করার আগ্রহ তৈরি হয়। তাই মেধাবী শিক্ষার্থীদের যথাযথভাবে মূল্যায়ন ও উৎসাহ দেওয়া প্রয়োজন।

তারা আরও বলেন, শিক্ষার মূল উদ্দেশ্য শুধু পরীক্ষায় ভালো ফল করা নয়। শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা, মানবিকতা ও দেশপ্রেমের আদর্শে গড়ে তুলতে হবে। ভবিষ্যতে নিজেদের জ্ঞান ও মেধাকে দেশের মানুষের কল্যাণে কাজে লাগানোর জন্য বক্তারা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানটি ইংরেজি ভাষায় সঞ্চালনা করে মোরেলগঞ্জ মডেল একাডেমির দুই ক্ষুদে শিক্ষার্থী। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও পরিচালক ইঞ্জিনিয়ার নাহিদ মাহমুদ রুবেল।

আলোচনা পর্ব শেষে ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় সফল ৪২ শিক্ষার্থীর হাতে অতিথিরা ক্রেস্ট, সনদপত্র ও বৃত্তির অর্থ তুলে দেন। সম্মাননা পাওয়ার পর শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়। সন্তানদের সাফল্যে অভিভাবকরাও আনন্দ ও গর্ব প্রকাশ করেন।

অভিভাবকরা জানান, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগাবে। তারা এমন আয়োজনের জন্য মোরেলগঞ্জ মডেল একাডেমির উদ্যোগকে স্বাগত জানান।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে ভবিষ্যতেও বিভিন্ন ধরনের শিক্ষামূলক, প্রতিযোগিতামূলক ও উৎসাহব্যঞ্জক কার্যক্রম আয়োজনের পরিকল্পনা রয়েছে।

৯৭০ x ৯০ ফুটার পূর্ববর্তী বিজ্ঞাপন