বিজ্ঞাপন
৩০০ x ২৫০
৩০০ x ২৫০
৩০০ x ২৫০
৩০০ x ২৫০
শনিবার, ১১ জুলাই ২০২৬

মোরেলগঞ্জে উপজেলা প্রশাসনের মাদকবিরোধী অভিযানে ২ মাদক বিক্রেতা আটক

 

মোঃ জাকির হোসেন, মোরেলগঞ্জ প্রতিনিধি ঃ বাগেরহাটের মোরেলগঞ্জে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার মো. হাবিবুল্লাহর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বাগেরহাটের সহায়তায় পরিচালিত মাদকবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালতে দুইজনকে আটক করা হয়েছে। এ সময় একজনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অপরজনের কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) উপজেলার ৪ নম্বর দৈবজ্ঞহাটি ইউনিয়ন ও পৌরসভা এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. হাবিবুল্লাহ। এ সময় তাঁর সঙ্গে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বাগেরহাটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযানে মিত্রডাঙ্গা গ্রামের মো. কাইয়ুম শেখকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অপরদিকে, নুরুল্লাপুর গ্রামের দেলোয়ার শেখকে আটক করে তার কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মাদকের ভয়াবহতা রোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে। জনস্বার্থে মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

৯৭০ x ৯০ ফুটার পূর্ববর্তী বিজ্ঞাপন