বিজ্ঞাপন
৩০০ x ২৫০
৩০০ x ২৫০
৩০০ x ২৫০
৩০০ x ২৫০
শনিবার, ১১ জুলাই ২০২৬

মোরেলগঞ্জে পঁচা ডোবায় ঝাপ দিয়ে মাদককারবারীকে ধরলো পুলিশ

এস.এম সাকিল  মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে গাঁজা, ইয়াবা ও বিভিন্ন মাদক মামলার ৩ আসামীকে গ্রেফতার করেছে মোরেলগঞ্জ থানা পুলিশ। রোববার (৯ আগস্ট) দিনব্যাপী মোরেলগঞ্জ থানা এলাকায় মাদক উদ্ধার সহ বিভিন্ন মামলার আসামী গ্রেফতার পৃথক এ অভিযানে চিহ্নিত মাদক এই ৩ সম্রাটকে গ্রেফতার করা হয়। আটককৃতরা হলেন চিহ্নিত মাদক ব্যবসায়ী পৌর শহরের নব্বইরশী বাসস্ট্যান্ডের বাসিন্দা মালা আক্তার লিজা (৩৬) ও তার বর্তমান স্বামী সুমন হাওলাদার (২৬) এবং বারইখালী ফেরীঘাটের ইলিয়াস খলিফা (৩৬)। বাগেরহাট জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মোরেলগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল এ অভিযানে অংশ নেন।

মোরেলগঞ্জ থানা পুলিশ সুত্রে জানা যায়,আটককৃত মালা আক্তার লিজার বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় গ্রেফতারী পরোয়ানাসহ সর্বমোট ১৫ টি, সুমন হাওলাদারের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানাসহ সর্বমোট ৯ টি এবং অপর আটককৃত ইলিয়াস খলিফার নামে ১৯ টি মামলা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মোরেলগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুর রহমান বলেন, মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা সহ গ্রেফতারী পরোয়ানা রয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

এ সময় ওসি মাহমুদুর রহমান আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে মোরেলগঞ্জ থানা পুলিশ বদ্ধপরিকর। মাদক সংক্রান্ত যেকোনো তথ্য থানায় জানিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হচ্ছে। 

৯৭০ x ৯০ ফুটার পূর্ববর্তী বিজ্ঞাপন