ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
Tathyayan
প্রকাশ: October 01, 20262026-10-01T06:22:00-07:00
“দীর্ঘ জীবনের জন্য নতুন
ভাবনা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬
উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে উপজেলা সমাজসেবা কার্যালয় ও বাংলাদেশ প্রবীণ হিতৈষী
সংঘ,ঘাটাইল উপজেলা শাখার যৌথ আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার মিজ নুরী
তাসমিন উর্মি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জসিম উদ্দিন।
এ সময় বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ, ঘাটাইল উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব হাসান আলী মিঞা,
সাধারণ সম্পাদক অধ্যাপক অধীর চন্দ্র সাহা,সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক মতিয়ুর
রহমান খানসহ সংগঠনের সদস্য ও প্রবীণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
র্যালিতে প্রবীণদের অধিকার, মর্যাদা, সুস্থতা ও নিরাপদ জীবন নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন
সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়। পরে আলোচনা সভায় প্রবীণদের সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা
ও পারিবারিক মর্যাদা নিশ্চিত করার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, প্রবীণরা সমাজ ও দেশের গুরুত্বপূর্ণ সম্পদ। তাদের অভিজ্ঞতা ও জ্ঞানকে
কাজে লাগানোর পাশাপাশি জীবনের শেষ পর্যায়ে তাদের প্রতি সম্মান, যত্ন ও নিরাপত্তা নিশ্চিত
করা সবার দায়িত্ব।