বিজ্ঞাপন
৩০০ x ২৫০
৩০০ x ২৫০
৩০০ x ২৫০
৩০০ x ২৫০
শনিবার, ১১ জুলাই ২০২৬

মোরেলগঞ্জে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

 


মোঃ জাকির হোসেন : মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় ধানের চারা রোপণের সময় বজ্রাঘাতে দুই সহোদর কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। গত বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হোগলাপাশা ইউনিয়নের শৌলখালী গ্রামের একটি কৃষিজমিতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শৌলখালী গ্রামের বাসিন্দা বিধান বাছার (৫৫) ও তাঁর ছোট ভাই মানিক বাছার (৪০)। স্থানীয় সূত্রে জানা যায়, কৃষিশ্রমিকের অভাব থাকায় তাঁরা তাঁদের ভগ্নিপতির জমিতে ধানের চারা রোপণের কাজে অংশ নিয়েছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্বজনদের ভাষ্য অনুযায়ী, সকাল থেকে এলাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যেই চারজন কৃষিকাজ করছিলেন। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুই ভাই গুরুতর আহত হন এবং পরে তাঁদের মৃত্যু হয়। একই ঘটনায় তাঁদের ভগ্নিপতি শান্ত মিস্ত্রি ও আরেক কৃষিশ্রমিক আহত হন।

আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অপর কৃষিশ্রমিকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নিহত বিধান বাছারের পরিবারে স্ত্রী ও চার সন্তান রয়েছে। অন্যদিকে মানিক বাছারের পরিবারে স্ত্রী ও দুই সন্তান রয়েছে। তাঁদের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। পরিবারের পক্ষ থেকে নিহতদের শেষকৃত্যের প্রস্তুতি চলছিল।

৯৭০ x ৯০ ফুটার পূর্ববর্তী বিজ্ঞাপন