নারী ফুটবলের আরেক ঐতিহাসিক মিশনে ছোটন
বাংলাদেশ সাফ ফুটবলে দু’বার চ্যাম্পিয়ন হয়েছে। অথচ এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগে বাংলাদেশের কোনো ক্লাব অংশগ্রহণ করেনি। রাজশাহী স্টারস প্রথম দল হিসেবে এশিয়ার মঞ্চে বাংলাদেশের নারী ফুটবল ক্লাবের প্রতিনিধিত্ব করবে। সেই দলের হেড কোচ হয়েছেন গোলাম রব্বানী ছোটন। আগামীকাল থেকে তিনি আনুষ্ঠানিক অনুশীলন করাবেন।
নারী
ফুটবলাররা সেপ্টেম্বরে এশিয়ান গেমসে খেলবে। এই টুর্নামেন্টের জন্য
বাফুফেতে অনুশীলন করছে। তাই রাজশাহী স্টারসের ক্যাম্পও বাফুফে ভবনেই হচ্ছে। আজ বিকেলে ছোটন
তার ফুটবলারদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় বলেন, ‘রাজশাহী স্টারস এএফসি টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। তাই নিজেদের সেরাটা দিয়েই লড়তে হবে।’
এএফসি
ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগে বাংলাদেশের কয়েকজন ফুটবলারের ব্যক্তিগতভাবে খেলার অভিজ্ঞতা ছিল বিদেশি ক্লাবের হয়ে। এবারই প্রথম তারা বাংলাদেশের ক্লাবের হয়ে খেলবেন। রাজশাহী স্টারসের তারকা ফুটবলার ঋতুপর্ণা চাকমা মিয়ানমার লিগে খেলায় তিনি খেলতে পারবেন না। এ ছাড়া যারা
রাজশাহীর হয়ে ঘরোয়া লিগে খেলেছেন রুপ্না,
আফিদা, শিউলি সহ জাতীয় দলের
অনেকে। তাদের সঙ্গে এবার যুক্ত হয়েছেন মারিয়া, মনিকা, তহুরা, উন্নতি ও সুলতানা।